আলমডাঙ্গায় ভাইয়ের বটির কোপে বোন জখম

আপলোড তারিখঃ 2018-11-15 ইং
আলমডাঙ্গায় ভাইয়ের বটির কোপে বোন জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের পিতার মুক্তিযোদ্ধা ভাতার টাকাকে কেন্দ্র করে বোনের মাথায় কোপ দিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত নারী আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের বিলপাড়ার মুক্তিযোদ্ধা শুকুর আলীর মেয়ে শুলেখা খাতুন (৩৭)। জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে পিতার মুক্তিযোদ্ধা ভাতার টাকা নিয়ে শুলেখার বড় ভাই জাহাঙ্গীরের সাথে শুলেখার বাকবিতন্ডা বাধে। বাকবিতন্ডার একপর্যায়ে জাহাঙ্গীরের হাতে থাকা বটি দিয়ে শুলেখার মাথায় একটি কোপ দিয়ে আহত করে। এ সময় পরিবারের সদস্যরা শুলেখাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। শুলেখার মাথার ক্ষত গুরুত্বও না হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাৎক্ষনিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)