আন্দুলবাড়ীয়ায় আজ ৫৮তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হবে

আপলোড তারিখঃ 2018-11-15 ইং
আন্দুলবাড়ীয়ায় আজ ৫৮তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হবে ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া’র ঐতিহ্যবাহী পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা-গোরস্থান ও ঈদগাহ ময়দানে আজ ৫৮তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হবে। উক্ত ইছালে ছওয়াব উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বাদ আছর এ ইছালে ছওয়াব অনুষ্ঠিত হবে। ইছালে ছওয়াবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, আলোচক-বাংলাভিশন চ্যানেল, বিভাগীয় সভাপতি, বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদ, দিনাজপুর বিভাগ মাও. আবুল কালাম আজাদ। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করিবেন সহ-শিক্ষা সম্পাদক বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদ চুয়াডাঙ্গা জেলা ও আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করিবেন বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদ সভাপতি জীবননগর হযরত মাও. আব্দুস সাত্তার সাহেব। সভাপতিত্ব করবেন ২নং আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। উক্ত ইছালে ছওয়াব উপলক্ষে গোটা আন্দুলবাড়ীয়া এলাকায় প্রতিটি পরিবারে মাঝে ঈদের ন্যায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)