মেহেরপুরে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের চেক বিতরণ

আপলোড তারিখঃ 2018-11-15 ইং
মেহেরপুরে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের চেক বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুমোদনক্রমে ২০১৭-২০১৮ অর্থ বছরের মেহেরপুর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার সুজন দাস গুপ্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস, লিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৩৫টি মহিলা সমিতির মাঝে ৬ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)