ছবির ক্যাপশন:
মেহেরপুরের ৮ জন সম্ভাব্য এমপি প্রার্থীর ফরম সংগ্রহ
মেহেরপুর অফিস: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ঝিনাইদহের একজনসহ মেহেরপুর-১ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ৮জন সম্ভাব্য এমপি প্রার্থী। গতকাল মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথক পৃথক সময়ে এ সমস্ত মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এমপি প্রার্থীরা তাদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে মেহেরপুর-১ আসনে সম্ভাব্য প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনারা হলেন- পিস অ্যাম্বাসেডর ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, বিএনপি নেতা কর্নেল (অব) শামস্, আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি, ওমর ফার`ক লিটন, ফয়েজ মোহাম্মদ, কাজী মিজান মেনন ও এ্যাড মোখলেছুর রহমান স্বপন। এছাড়া বিএনপি’র মেহেরপুর-১ আসনের জন্য আরও কয়েকজন মনোনয়ন ফরম কিনতে পারেন বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তারিক উজ্জ জামান তারিক। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তার হাতে এ মনোনয়নপত্র তুলে দেন কেন্দ্রীয় বিএনপি'র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য খান রবিউল ইসলাম রবি।
এ সময় উপস্থিত কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, মহেশপুর পৌর বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল মোহন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হার`ন অর রশিদ, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সদস্য ও ভাটারা থানা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসএম কামর`ল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক মৃদুল হাসান, ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য র`মেল, মহেশপুর থানা যুবদলের সদস্য নান্নু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর কবির প্রমূখ।
