দামুড়হুদার ভগিরথপুরে দু’ভাইয়ের মারামারিতে আহত-৩

আপলোড তারিখঃ 2018-11-14 ইং
দামুড়হুদার ভগিরথপুরে দু’ভাইয়ের মারামারিতে আহত-৩ ছবির ক্যাপশন:
নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার ভগিরথপুর পুরাতনপাড়ায় বাড়ির জমি নিয়ে দু’ভাইয়ের মধ্যে মারামারিতে ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভিটে বাড়ি জমি নিয়ে এ মারামারি ঘটনা ঘটে। আহতরা হলো- মোশারেফ আলীর স্ত্রী টুরি খাতুন (৩৫) অন্য পক্ষের খোকন আলী (৩৭), তার ছেলে সবুর আলী (২০)। মোশারেফের স্ত্রী টুরি খাতুনের মাথায় আঘাতের কারণে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। অন্য পক্ষের খোকন ও তার ছেলে সবুর দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। আবারো দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে এসে দুই ভাইয়ের কথাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় ক্যাম্পে খোকন অভিযোগ করলে মোশারেফ ও তার ছেলে মম্মরেজ আলীকে আটক করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে পুলিশ। দুই পরিবারই মামলা দায়ের করছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)