মেহেরপুরে মাদক মামলায় যুবকের ৫ বছর জেল

আপলোড তারিখঃ 2018-11-14 ইং
মেহেরপুরে মাদক মামলায় যুবকের ৫ বছর জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: হেরোইন রাখার দায়ে মতিয়ার রহমান নামের একজনকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর যুগ্ম জজ আদালতের বিচারক তাজুল ইসলাম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান সদর উপজেলার দিঘীরপাড়ার আকবর আলীর ছেলে। মামলার বিবরনে জানা গেছে, ২০০৯ সালের ১ অক্টোবর ডিবি পুলিশের একটি দল দিঘীরপাড়া এলাকা থেকে ২২ পুরিয়া হেরোইনসহ মতিয়ারকে আটক করে। এঘটনায় সদর থানায় একটি মামলা হয়। যার নং- ০১। মামলায় মোট ৭ জন সক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি এমএম র`স্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. এহান উদ্দীন মনা আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)