ঝিনাইদহে ২৪ ঘন্টায় সড়কে ৩ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2018-11-14 ইং
ঝিনাইদহে ২৪ ঘন্টায় সড়কে ৩ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র ও পল্লী চিকিৎসকসহ ৩ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা, মহিষাকুন্ডু ও বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পোতাহাটী গ্রামের মোবারক শেখের ছেলে আবু তালেব (৫০), চাকলাপাড়ার মখলেছুর রহমানের ছেলে কলেজ ছাত্র লিমন হোসেন (২২) ও কুটিদুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পশু চিকিৎসক শরিফুল ইসলাম (৪০)। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা বাজার এলাকায় মটরসাইকেলের সাথে ট্রাবের মুখোমুখি সংঘর্ষে আবু তালেব নিহত হন। এ ছাড়া সোমবার দুপুরে শহরের বাইপস সড়কে বাস চাপায় শরিফুল ইসলাম ও ঝিনাইদহ হরিণাকুন্ডু সড়কের মহিষাকুন্ডু নামক স্থানে দুই মটরসাইকেলের সংঘর্ষে ঢাকা পলিটেকনিকের ছাত্র লিমন হোসেন নিহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)