কালীগঞ্জে বিজিবি সদস্যসহ দুই বাড়িতে ডাকাত দলের হানা

আপলোড তারিখঃ 2018-11-14 ইং
কালীগঞ্জে বিজিবি সদস্যসহ দুই বাড়িতে ডাকাত দলের হানা ছবির ক্যাপশন:
বোমা ফাটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর ও পৌরসভার শ্রীরামপুরের দুটি বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতির হয়েছে। এ সময় ডাকাতরা ৩ জনকে কুপিয়ে গুর`তর জখম করেছে। লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল। ডাকাতি শেষে গান্না সড়কের সিনহদ বেলতলা মাঠে একটি আখ ক্ষেতে কয়েকটি বোমা, ডাকাতিতে ব্যবহৃত কিছু জিনিস ফেলে রেখে গেছে। গতকাল মঙ্গলবার সকালে সেগুলো আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে। জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ আলীর বাড়িতে ডাকাতি হয়। গৃহবধু জান্নাতুল ফেরদৌস জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে তাদের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। টের পেয়ে তার শ্বশুর অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ আলী ও তার স্বামী আজাদ ডাকাতদের ধাওয়া করে তাদের আঘাত করে। ডাকাতরা ফিরে এসে বাড়িতে বোমা ফাটায় এবং শ্বশুর আমজাদ আলী, শ্বাশুড়ি মনোয়ারা বেগম তার স্বামী আজাদকে কুপিয়ে জখম করে। ডাকাতদল তাদের বাড়ি থেকে নগদ কয়েক লাখ টাকা, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের লাল মিয়ার বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত বাড়ির সকলকে জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। কাদিরকোল গ্রামের গ্রাম পুলিশ ওসমান আলী জানান, সকালে তারা দেখতে পান বেলতলা মাঠে একটি ব্যাগে কয়েকটি হাত বোমা, ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যাগ, কাপড়, লুঙ্গি, টর্চলাইট পড়ে আছে। পুলিশকে খবর দিলে তা উদ্ধার করে। কালীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, তারা খবর পেয়ে বাড়ি দুটিতে গিয়ে সকলের সাথে কথা বলেছেন। বিষয়টি গুর`ত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদল আটকের জন্য চেষ্টা করা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে এসআই সাজ্জাদ জানান। এর আগে কোটচাদপুর ও পাতিবিলা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকার সুযোগে ডাকাত দলের সদস্যরা কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে বলেও অনেকে মনে করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)