বেগমপুরে কোমলপানি ভেবে শিশুর বিষপান!

আপলোড তারিখঃ 2018-11-14 ইং
বেগমপুরে কোমলপানি ভেবে শিশুর বিষপান! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে পরিবারের অসাবধানতায় কোমলপানি ভেবে ওমর (৫) নামের এক শিশু বিষপান করেছে। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশু চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কলোনিপাড়ার ইসরাফিলের শিশু পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু ওমর নিজ বাড়িতে খেলা করছিল। এ সময় দীর্ঘদিন ধরে একটি বোতলে থাকা ঘাস মারা বিষ পরিবারের অসাবধানতায় কোমলপানিয় ভেবে তা পান করে এবং তার সমস্ত মুখমণ্ডলে জড়িয়ে যায়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। বিষয়টি পরিবারের সদস্যরা প্রথমে বুঝতে না পারলেও পরে বিষের গন্ধ পেয়ে বুঝতে পারে সে বিষপান করেছে। পরে পরিবারের সদস্যরা শিশু ওমরকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে ওয়াশ করে শিশু ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসক বলেন- শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত। আমরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানায় এই চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)