জামায়াত সেক্রেটারি রুহুল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ

আপলোড তারিখঃ 2018-11-13 ইং
জামায়াত সেক্রেটারি রুহুল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের নিকট হতে তিনি মনোনয়নপত্র নেন। এসময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জননেতা ও বিশিষ্ট রাজনীতিবীদ আনোয়ারুল হক মালিক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান, মোঃ নায়েব আলী, মোঃ মাহফুজুর রহমান, মাওলানা মহিউদ্দীন প্রমূখ। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকতা তারেক আহম্মেদ গতকাল জানিয়েছেন- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী ৪ লাখ ১৫ হাজার ১১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২ লাখ ৮ হাজার ২৪৫ জন পুরুষ এবং ২ লাখ ৬ হাজার ৭৬৬ জন মহিলা ভোটার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)