দর্শনা প্রেসক্লাব সেক্রেটারির উপর হামলা : তীব্র নিন্দা

আপলোড তারিখঃ 2018-11-13 ইং
দর্শনা প্রেসক্লাব সেক্রেটারির উপর হামলা : তীব্র নিন্দা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের তালা ভেঙ্গে বহিরাগত সদস্যদের ভিতরে প্রবেশ করার সময় সেক্রেটারি চঞ্চল মেহমুদের উপর হামলা চালিয়ে শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দর্শনার সাংবাদিক ও সচেতন মহল তীব্র নিন্দা প্রকাশ করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। উল্লেখ্য, সোমবার বেলা সোয়া ১১টার দিকে দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ তার বাড়ির কাজের জন্য দর্শনা রেলবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পথিমধ্যে প্রেসক্লাবের সামনে পৌঁছুলে দেখেতে পায় প্রেসক্লাবের সামনে সাংবাদিক হারুন রাজু, মনিরুজ্জামান সুমন ও ইকরামুল হক পিপুলের নেতৃত্বে ৮/৯ জন বহিরাগত আলোচিত ব্যক্তিদেরকে সাথে নিয়ে প্রেসক্লাবের মেইন গেটের তালা ভাঙছে। এসময় চঞ্চল মেহমুদ তার নিজ মোবাইল ফোনে ভিডিও করায় তার উপর প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে অতর্কিতভাবে হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। এঘটনায় সাংবাদিক মহল, স্থানীয় লোকজনসহ সচেতন মহল তীব্র নিন্দা প্রকাশ করেছে। পরে এ বিষয়ে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)