মেহেরপুর জেলা জামায়াতের আমির আটক

আপলোড তারিখঃ 2018-11-13 ইং
মেহেরপুর জেলা জামায়াতের আমির আটক ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে কেদারগঞ্জ বাজারের খাঁন ফার্মেসির সামনে থেকে তাকে আটক করে মুজিবনগর থানা পুলিশ। স্থানয় সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান তার শিশু পুত্রের চিকিৎসার উদ্দেশ্যে ডাক্তার কাছে আসলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। মাওলানা তাজউদ্দিন খান মানিকনগর ডিএস আলিম মাদ্রাসার সিনিয়র মৌলবি শিক্ষক এবং বল্লভপুর গ্রামের মৃত আবৃল হোসেন খাঁনের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান আটককৃত তাজউদ্দীন খানের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)