আলমডাঙ্গায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

আপলোড তারিখঃ 2018-11-13 ইং
আলমডাঙ্গায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলমডাঙ্গায় শিক্ষক, শিক্ষিকা, সুপারভাইজারদের ৫ দিনব্যাপি বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহইয়া খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক শেখ নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সীমা শারমিন, সহকারি শিক্ষা অফিসার মহিউদ্দিন। রিসোর্স সমন্বয়কারি দারুল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সাইদ ইকবাল, রিসোর্স নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে মোট ৩০ শিক্ষক, শিক্ষিকা, সুপারভাইজার অংগ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)