বারাদীতে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2018-11-13 ইং
বারাদীতে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিট যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় বারাদী ইউনিট যুবলীগের সভাপতি এস আই রিংকু মাহামুদের নেতৃত্বে যুবলীগ কার্যালয় হতে নৌকা প্রতীক নিয়ে একটি বিজয় মিছিল বারাদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অফিসে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় মিছিলে অংশগ্রহণ করেন বারাদী ইউনিট যুবলীগের সাধারণ সম্পাদক আলহামদু, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক বকুল , ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তারিফুল, সাধারণ সম্পাদক সেলিম বিশ্বাস ৫ নং ওয়ার্ড সাংগঠনিক যুবলীগের সভাপতি সজল, সাধারণ সম্পাদক আক্তার ও সভাপতি জামিল, সাধারণ সম্পাদক জান্টু মিয়া ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ৬ নং ওয়ার্ড সাংগঠনিক যুবলীগের সভাপতি জাকির হোসেন লিটন, সাধারণ সম্পাদক আঃ মাবুদ । এছাড়া উপস্থিত ছিলেন সাইদুর মিন্টু জসিম আনু হালিম মামুন সোহেল রাকিব শফি হাসান শাহীন জিনারুল মিরাজুল মাবুদ লিটন মহাসিন শাহাজান ভোলা রানা জাসদ মাসুম আলীমদ্দীনসহ আরো অনেকে ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)