দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-11-11 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ছবির ক্যাপশন:
ভারতীয় ইমিটেশন কসমেটিক্স ও গাঁজাসহ আটক-২ নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ইমিটেশন সামগ্রী, কসমেটিক্স ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসকল চোরাচালান উদ্ধার করে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পেট্রোল পাম্পের পাশ হতে ৬৫টি ইমিটেশনের চেইন, ৮৫ জোড়া ইমিটেশনের কানের দুল, ১৫টি ইমিটেশনের আংটি, ৩০টি ইমিটেশনের টিকলি এবং ২ জোড়া ইমিটেশনের হাতের চুড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮৫ হাজার ৫শ’ টাকা। এদিকে, একইদিন সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাস স্টেশন হতে ২৩টি ভারতীয় শাড়ী, ২টি শার্ট পিচ, ৪টি গেঞ্জী, ১টি চাদর, ৪ জোড়া স্যান্ডেল, ১২টি অলিভ ওয়েল তেল এবং ১০ প্যাকেট সার্ফএক্সেল পাউডার উর্দ্ধা করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা মাত্র। অপরদিকে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছয়ঘরিয়া গ্রামের মাঠ থেকে ৫০ গ্রাম গাঁজাসহ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে তরিকুল ইসলাম (২৬) ও একই গ্রামের আবু কালামের ছেলে মিন্টু মিয়াকে (২২) আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১শ’ ৭৫ টাকা। আটককৃত গাঁজাসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে নায়েব সুবেদার মুরাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)