রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভায় বক্তারা

আপলোড তারিখঃ 2018-11-10 ইং
রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভায় বক্তারা ছবির ক্যাপশন:
জনরায়ের মাধ্যমে সরকারের পতন হবে ডেস্ক রিপোর্ট: জনরায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্রকামী মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে জনগণের রায়ের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হবে। গতকাল রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, এই রাজশাহীবাসী অত্যন্ত লড়াকু মানুষ। বহুকাল ধরে আপনারা লড়াই সংগ্রাম করছেন। মনে আছে, গত গণতান্ত্রিক আন্দোলনে এই রাজশাহীর কত ভাই জীবন দিয়েছে? তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চান? তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চান? গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চান? এ সময় নেতাকর্মীরা হাত উঁচিয়ে স্লোগানের মাধ্যমে ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। মির্জা আলমগীর বলেন, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে। জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা জানি আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেকে পঙ্গু হয়ে গেছেন। প্রতিদিন গ্রেপ্তার ও নির্যাতন সহ্য করছেন। একটা মাত্র কারণ- আপনারা গণতন্ত্র চান। আপনাদের অধিকারটুকু ফিরে পেতে চান। সেজন্যই আজকে মামলা মোকদ্দমা দিতে দিতে সারা দেশের মানুষকে অস্থির করে তুলেছে সরকার। এটা ছাড়া ওদের আর কোনো অস্ত্র নেই। এই অস্ত্র দিয়ে তারা বিরোধীদলকে ঘায়েল করতে চায়। কিন্তু তারা তা করতে পারেনি। আজকের এই জনসভা তার প্রমাণ। বিএনপি মহাসচিব বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করেছে এই সরকার। মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। আজকের এই মঞ্চে একজনও নেই যার বিরুদ্ধে মামলা নেই। ২ সপ্তাহের মধ্যে নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে সরকার: ড. কামাল রাজশাহীর জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের অংশ নেয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি। তবে, মোবাইল ফোনের মাধ্যমে সমাবেশে বক্তব্য রাখেন তিনি। রাজশাহীর জনসভাকে ঘিরে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকা-ের তীব্র নিন্দা জানিয়ে ড. কামাল হোসেন বলেন, দেশের ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তড়িঘড়ি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তফসিলের মাধ্যমে সরকার দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে। যা জনগণের স্বার্থের বিরোধী, সংবিধান বিরোধী ও গণতন্ত্র বিরোধী কাজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)