সরোজগঞ্জে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে আহত-৩

আপলোড তারিখঃ 2018-11-10 ইং
সরোজগঞ্জে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে আহত-৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে সরোজগঞ্জ ছাদেমান নেছা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯ মাইল হাসনহাটি গ্রামের আতিয়ার মন্ডলের ছেলে শাহেদ (১৯), একই এলাকার আনোয়ারের ছেলে বাঁধন (১৬) ও একই এলাকার সোহাগ (১৫)। জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে একটি মোটরসাইকেলযোগে শাহেদ, বাঁধন ও সোহাগ ছাদেমান নেছা স্কুলের সামনে থেকে দ্রুতগতিতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সামনে থাকা একটি আলমসাধু হঠাৎ বাক নিলে মোটরসাইকেলটি আলমসাধুর সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির চালক শাহেদসহ পিছনে থাকা বাঁধন ও সোহাগ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)