মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা মোহাম্মদ শাহজাহানের

আপলোড তারিখঃ 2018-11-10 ইং
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা মোহাম্মদ শাহজাহানের ছবির ক্যাপশন:
২৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা ও সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গার কৃতি সন্তান মোহাম্মদ শাহজাহানের ২৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিনের শুরুতে সকাল ৯টায় শহরের সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন শাহজাহান চত্বরে মোহাম্মদ শাহজাহানের প্রতিকৃতিতে চুয়াডাঙ্গা জেলার বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে শহীদ খান, মস্ত খান, মুরাদ আলী, হাফিজুদ্দীন বাবু, তোফাজ্জল হোসেন, আবুল কাশেম, আব্দুল হালিম শান্তি, আবেসুদ্দিন আবে প্রমূখ মাল্যদান করে দিনব্যাপি স্মরণসভার শুভ সূচনা করেন। এরপর একে একে পূষ্পাঞ্জলি অর্পন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি চুয়াডাঙ্গা জেলা কমিটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আলমডাঙ্গা উপজেলা কমিটি, মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদ, নাগরিক কমিটি চুয়াডাঙ্গা, যুগসন্ধি নজরুল গবেষণা আকাদেমি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, চেনামুখ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। মোহাম্মদ শাহজাহানকে উপলক্ষ করে কোরআন খতম ও তাঁর রুহের ওপর বখশিয়ে দোয়া খায়ের করেন হাফিজুর রহমান। দ্বিতীয় পর্বে বেলা ৩টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার'র সভাপতিত্বে অনুষ্ঠিত `জাতীয় রাজনীতিকের দীর্ঘ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধকালীন বিশেষ দূত হিসেবে বিভিন্ন দেশে বাঙালী জাতির মহান স্বাধিনতার স্বপক্ষে বিশ্ব জনমত গড়ে তোলা এবং স্বাধীন বাংলাদেশের বিভিন্ন শ্রম ও পেশার মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রূপকল্প প্রনয়ণ ও বাস্তবায়ন` শীর্ষক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য দবির উদ্দীন জোয়ার্দ্দার। এসময় চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ বদিউল আলম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক অলিউল্লা সিদ্দিক, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা চেম্বার অব কমাসের্র সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক লাবলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ হোসনে খান, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন বাবু, বীর মুক্তিযোদ্ধা মস্ত খান, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শাহিদা খাতুন। আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ বদিউল আলম দোয়া পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)