দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইন্সপেক্টর সেলিম

আপলোড তারিখঃ 2018-11-10 ইং
দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইন্সপেক্টর সেলিম ছবির ক্যাপশন:
মাদক নির্মূলসহ শান্তিপূর্ণ দর্শনা গড়তে কাজ করবো ওয়াসিম রয়েল: দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইন্সপেক্টর এম এম সেলিম। গতকাল শুক্রবার সন্ধ্যার পর দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহ-সভাপতি এসএএম কিবরিয়া আজম, সহ-সাধারণ সম্পাদক এসএম ওসমান, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক রাজিব মল্লিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাকি বিল্লাহ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, কার্যনির্বাহী সদস্য- কামরুজ্জামান যুদ্ধ, এফএ আলমগীর, সাধারণ সদস্য আ. হান্নান, ওয়াসিম রয়েল, আব্দুর রহমান অনিক, আব্দুর রহমান প্রমূখ। এসময় দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ এমএম সেলিম বলেন- নতুন যোগদান করে দর্শনায় মাদক জিরো টলারেন্স করার জন্য যা যা করা প্রয়োজন তা করবো। সেই সাথে দর্শনার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দর্শনাকে আরো সুন্দর ও শান্তিপূর্ণ দর্শনা হিসাবে পরিচিত করতে চাই। তাই দর্শনার সকল সাংবাদিকদের ও সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা কামনা করছি। এসময় সাংবাদিকরা বলেন, দর্শনা চুয়াডাঙ্গা জেলার একটি প্রাণ কেন্দ্র। দর্শনায় অনেক কিছুই আছে যার কারনে এই দর্শনাকে নিয়ে আমাদের অনেক গর্ব। কিন্তু সীমান্তবর্তী হওয়ায় একমাত্র মাদকের কারনে আমাদের এই দর্শনার একটি দুর্নাম রয়েছে। তাই এই মাদকের জিরো টলারেন্স এবং দর্শনার সার্বিক উন্নয়নমূলক কাজে আমাদের সহযোগীতা সর্বাদা থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)