কার্পাসডাঙ্গায় করিমন ভাড়া করে কেড়ে নেয়ার অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-11-10 ইং
কার্পাসডাঙ্গায় করিমন ভাড়া করে কেড়ে নেয়ার অভিযোগ! ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের ওয়াজ শেখের ছেলে মধুর করিমন ভাড়া করে নিয়ে যেয়ে কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন মধু। জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মক্কর খাবলীর ছেলে জিয়া খাবলী, কামালের ছেলে ইজারুল ও মুন্সিপুর গ্রামের কালুর ছেলে মাহাবুর গত দু’দিন পূর্বে মধুর করিমন ভাড়া করে নিয়ে যায়। নানান জায়গা ঘুরে এসে মুজিবনগর সড়ক থেকে তিনজন মিলে মধুর কাছ থেকে করিমনটি কেড়ে নেই। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই আসাদ জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ তিনি পাননি। তবে মধু একবার ফোন করেছিল তাকে ফাঁড়িতে আসতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)