জীবননগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-11-10 ইং
জীবননগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় ভয়েস অব আমেরিকার আয়োজনে উথলী বাজার পাড়া ফুটবল মাঠে সেনেরহুদা যুব সংঘ বনাম চুয়াডাঙ্গা মর্নিং স্টার একাদশের সঙ্গে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সেনেরহুদা যুব সংঘের কাছে ৪-১ গোলের ব্যবধানে চুয়াডাঙ্গা মনিংস্টার একাদশ পরাজিত লাভ করেন। ভয়েস অব আমেরিকা খুলনা বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুল মান্নান পিন্টু, শিক্ষক আকরাম হোসেন, ব্যবসায়ী আশাদুর রহমান ভেদি, সাংবাদিক সালাউদ্দিন কাজল, আনজাম খালেক, চাষী রমজান, তারিকুর রহমান, মিঠুন মাহমুদ, রাসেল হোসেন মুন্না, এআরডাবলু, আহম্মেদ সগীর, যুবলীগ নেতা আতিকুর রহমান, মহিলা মেম্বার জয়নুব, সেনেরহুদা যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল হাই। রেফারী হিসাবে উপস্থিত ছিলেন বাবলু, আব্দুল হাই মিন্টু প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সেনেরহুদা যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)