কোর্ট রোডে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই

আপলোড তারিখঃ 2018-11-09 ইং
কোর্ট রোডে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের কোর্ট রোডে একটি দোকানে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স থেকে টাকা ছিনতাই করে পালিয়ে গেছে ২ যুবক। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কোর্ট রোডে রাজ্জাক এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের দোকানে এ ঘটনা ঘটে। জানা গেছে, দোকান মালিক নজরুল ইসলাম তার ছেলে সিজানকে দুপুরে দোকানে বসিয়ে রেখে বাড়িতে খেতে যায়। এসময় ২ যুবক মোটরসাকেলযোগে এসে সিজানের পেটে ধারালো অস্ত্র ঠেকিয়ে ক্যাশের চাবি চাই। তার কাছে চাবি নেই বলে জানালে যুবকদ্বয় ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ প্রায় ১২ হাজার টাকা নিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এস আই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)