নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে শ্বশুর বাড়ির সদস্যদেরকে ভয় দেখাতে ৮ মাসের অন্তসত্বা মায়ের বিষপানের অভিনয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা সংঘঠিত হয়। বিষপানের অভিনেত্রী নারী ঝিনাইদহ মহেশপুড় থানার মথুরা গ্রামের পান্তপাড়ার জসিম উদ্দীনের স্ত্রী জান্নাতুল (২৫)। পরিবারের সদস্যরা বিষপানের সন্দেহে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে আসে। জানা যায়, কিছুদিন ধরে ৮ মাসের অন্তসত্বা নারী জান্নাতুলের সাথে তার শ্বশুর বাড়ির সদস্যদের সাথে মনমালিন্য চলছিল। গতকাল বৃহস্পতিবার বিকালে শ্বশুর বাড়ির সদস্যদের সাথে তর্কতকি হয় জান্নাতুলের। তার কিছুক্ষণ পর এ ঘটনার সূত্র ধরে জান্নাতুল বলে সে বিষপান করেছে। এ সময় জান্নাতুলের স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ৮ মাসের অন্তসত্বা নারীর শারীরিক অবস্থা বিবেচনা করে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষনের জন্য তাকে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে নেয়। ভর্তির পর তার পরিবারের সদস্যরা হাসপাতালের ভিতরে না যেয়ে বাইরে চলে যায় ও একটি ইজিবাইকযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে এসেও ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে ঘটনার খোলাসা হয়। জানা যায়, বিষপান নয় ভয় দেখাতে বিষপানের অভিনয় করেছে জান্নাতুল। এদিকে, পরবর্তিতে মুঠোফোনে হাসপাতালে জান্নাতুলের সঙ্গে আসা মিঠুন নামের এক ব্যক্তির সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, জান্নাতুল বিষপান করেনি। সে ৮ মাসের অন্তসত্বা। শেষ খবর পাওয়া পর্যন্ত জান্নাতুল তার শ্বশুর বাড়িতেই সুস্থ ও স্বাভাবিক ছিল।
