ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার নাগদ্াহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত যুবক আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোরগাছা গ্রামের হাজিপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে স¤্রাট আওরঙ্গজেব (২২)। জানা যায়, বৃহস্পতিবার বিকালে স¤্রাট জোরগাছার বিলে অবসর সময় পার করার জন্য একটি ছোট ছিপ দিয়ে মাছ ধরছিল। এ সময় হঠাৎ করেই আশানুর নামের এক বৃদ্ধা একটি লাঠি দিয়ে পিছন থেকে এসে তাকে বেধড়ক মারতে থাকে। স¤্রাট প্রতিবাদ করতে গেলে আশানুর তার হাতে থাকা হাসুয়া দেখিয়ে কোট দেয়ার ভয় দেখায়। পরে লোকজন জড় হয়। এ সময় স¤্রাটের পরিবারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় স¤্রাটের শরীরের তেমন গুরুত্বর আঘাত না থাকায় হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
