সাপের কামড়ে মুন্সিগঞ্জের মিলন শেখ অসুস্থ

আপলোড তারিখঃ 2018-11-09 ইং
সাপের কামড়ে মুন্সিগঞ্জের মিলন শেখ অসুস্থ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে সাপের কামড়ে মিলন শেখ নামের এক ব্যক্তি অসুস্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সাপের কামড়ে অসুস্থ ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা বাজারপাড়ার আব্দার শেখের ছেলে মিলন শেখ (৪০)। জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এলাকার একটি পুকুর পাড়ে কুলগাছের কাটা আনতে যায় মিলন শেখ। পুকুর পাড়ে পৌঁছালে একটি কুলিম সাপ লুঙ্গির উপর থেকেই তার পায়ে কামড় দেয়। এ সময় দ্রুত পরিবারের সহায়তায় মিলন শেখ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সাপের কামড়ে অসুস্থ মিলন শেখ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)