চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-11-09 ইং
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৮ বোতল ফেনসিডিলসহ বেগমপুর বিলপাড়ার আব্বাস ভূইয়া (৫৫) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা শহরতলী ডিঙ্গেদাহ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি অফিস সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এস আই সিদ্দিক ও এএসআই সহিদুল ইসলামসহ গোয়েন্দা পুলিশের একটি চৌকসদল চুয়াডাঙ্গা শহরতলী ডিঙ্গেদাহ বাজার এলাকায় মেইন রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেগমপুর গ্রামের বিলপাড়ার মৃত আলম ভূইয়া’র ছেলে একাধিক মাদক মামলার আসামী চিহ্নিত মাদকব্যবাসয়ী আব্বাস ভূইয়াকে আটক করেন। এসময় পুরাতন আপেলের কার্টুনে বিশেষ কায়দায় রাখা ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)