দামুড়হুদায় বিজিবির অভিযানে ১৫ বোতল মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2018-11-09 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ১৫ বোতল মদ উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কুতুবপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ মদ উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুতুবপুর গ্রামের ঈদগাহ মাঠ নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)