চুয়াডাঙ্গাবাসীর প্রতি মাথাভাঙ্গা নদীর আকুল আবেদন

আপলোড তারিখঃ 2018-11-09 ইং
চুয়াডাঙ্গাবাসীর প্রতি মাথাভাঙ্গা নদীর আকুল আবেদন ছবির ক্যাপশন:
আমি নদী। মানুষের উপকার করাই আমার কাজ। মানুষের খাবার পানি, গোসলের পানি, ক্ষেতে ফসল ফলানোর পানি, লাশ ধোয়ানো পানি, নামাজের জন্য ওজুর পানি, মাছ উৎপাদনের পানি, মানুষের বসবাসের উপযোগী আবহাওয়া সৃষ্টি এমন কোন কাজ নেই যা নদী হিসেবে আমি করি না। এ কাজের জন্য সৃষ্টির সেরা জীব মানুষ আমাকে ধন্যবাদতো জানায়ই না বরং উল্টো ধ্বংসের আয়োজনের মাধ্যমে প্রতিনিয়তই তারা নদীর পানি দূষণ করছে, মিল কলকারখানার বর্জ্য ফেলছে, আমার বুকে মল-মূত্র ত্যাগ করছে, টয়লেটের মল ফেলছে ড্রাম ড্রাম, ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে আমাকে। আমার ¯্রােতের গতি নষ্ট করে নিশ্বাস নিতে বাধা দিচ্ছে। মানুষের প্রশাসনযন্ত্র দেখেও না দেখার ভান করছে। জনপ্রতিনিধিরা সমস্যা সমাধানে তৎপর না হয়ে দায়িত্বজ্ঞানহীনতার ¯্রােতে গা ভাষাচ্ছে। অথচ মাথাভাঙ্গা বাঁচলে জেলার নবগঙ্গা, চিত্রা, কুমার, ভৈরব প্রভৃতি নদী বাঁচবে। নদী বাঁচলে ফসলের ক্ষেত বাঁচবে, ফসল বাড়বে। মাথাভাঙ্গা বাঁচলে নদীকূলের মানুষরাও বাঁচবে। হে চুয়াডাঙ্গার মানুষ, তোমাদের কাছে মাথাভাঙ্গা নদী হিসেবে আমার আকুল আবেদন আমাকে বাঁচতে দাও। আমি বাঁচলেতো তোমরাই বেঁচে যাবে। মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলন, চুয়াডাঙ্গা কর্তৃক প্রচারিত। অধ্যক্ষ মো.হামিদুল হক মুন্সী আহ্বায়ক মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলন

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)