ভ্রাম্যমান প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে থাকা জেলা পরিষদের গাছ চুরি করে বিক্রয় করার অভিযোগ উঠেছে পাহারাদার উজ্জলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অগাচোরে রাস্তার পাশের ৪টি মেহগনি গাছ কেটে বিক্রয় করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার উপজেলার নির্বাহী অফিসারের বাড়ি পাহারা দেয় চুয়াডাঙ্গার উজ্জল। গত কয়েক বছর ধরে সঠিকভাবে দায়িত্ব পালন করলেও গত কিছুদিন যাবত তার বিরুদ্ধে নানা অপকর্মের খবর এলাকার মধ্যে উত্তেজোনার সৃষ্টি হয়। গতকাল কিছু কুচক্রিয় ব্যক্তির সাথে যোগসাজসে জেলা পরিষদের গাছ কর্তন করে বিক্রয় করেছে বলে অভিযোগ উঠেছে। ৪টি মেহনি গাছে আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, এই রকম ঘটনা আমি জানি না। যদি কোন ব্যক্তি এই ধরণের অপরাধমূলক কর্মকান্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
