আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩টি দোকানে জরিমানা

আপলোড তারিখঃ 2018-11-08 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩টি দোকানে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা লাল ব্রীজ ও কুমারি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসের সহকারি পরিচালক সজল আহম্মদের নেতৃত্বে আলমডাঙ্গা লাল ব্রীজ এলাকা ও কুমারি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। লাল ব্রীজ মোড়ের ভাই ভাই ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানের মালিক উজ্জল হোসেনকে ৫ হাজার টাকা, কুমারি বাজারের রহিম স্টোরে মেয়াদোত্তীর্ন কীটনাশক বিক্রির অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহিমকে ১২ হাজার টাকা ও একই বাজারের জাহিদুল স্টোরে অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জাহিদুলকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত মালামাল মাটিতে পুতে ফেলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)