ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন!

আপলোড তারিখঃ 2018-11-08 ইং
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে স্ত্রী রীনা খাতুন হত্যার দায়ে স্বামী রিয়াদ মুন্সিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারান্ডাদেশ দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: গোলাম আযম এ আদেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৩ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার সোনাদাহ গ্রামের রীনা খাতুনকে কয়েকজন ব্যক্তি ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ রীনার সুরোতহাল রিপোর্ট তৈরীকালে গলায় আঙ্গুলে ছাপ দেখতে পায়। এতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ পোষ্ট মর্টেমের জন্য মৃতদেহটি মর্গে পাঠায়। পোষ্টমর্টেমে রীনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রিপোর্ট আসে। এরপর স্বামী রিয়াদ মুন্সির ভয়ে রীনার স্বজনরা মামলা করতে ভয় পায়। পুলিশ বাদি হয়ে স্বামী রিয়াদ মুন্সিকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। এসআই ইয়াসিন আলী মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ১৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলায় ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারে দোষি প্রমানিত হওয়ায় স্বামী রিয়াদ মুন্সিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)