জীবননগরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-11-08 ইং
জীবননগরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ জীবননগর হরিহরনগরের আরজুল্লাহ (২৩) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত ভোররাত ৪টার দিকে জীবননগর যাদবপুর গ্রামের পুরাতন প্রাইমারী স্কুলের পিছন থেকে তাকে আটক করা হয়। ডিবি অফিস সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজিব উদ্দীন ও এএসআই সহিদুল ইসলামসহ পুলিশের একটি চৌকসদল জীবননগর উপজেলার যাদবপুর গ্রামের পুরাতন প্রাইমারী স্কুলের পিছনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই উপজেলার হরিহরনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী আরজুল্লাহকে আটক করেন। এসময় একটি প্লাস্টিকের বস্তায় রাখা ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)