মেহেরপুরের জনসভায় সরকারের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরে এমপি ফরহাদ হোসেন

আপলোড তারিখঃ 2018-11-08 ইং
মেহেরপুরের জনসভায় সরকারের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরে এমপি ফরহাদ হোসেন ছবির ক্যাপশন:
বিদ্যুতের চাহিদা পূরণসহ বিনামূল্যে বীজ ও সার পাচ্ছে কৃষকরা মেহেরপুর অফিস: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার মানোন্নয়ন হয়েছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা পেয়েছে। কৃষক বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে। মানুষ রাতে নিজ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে একথাগুলো বলেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। তিনি আরো বলেন- নির্বাচিত হওয়ার পর মেহেরপুরের ভৈরব নদ খনন করেছেন। অর্ধশতাধিক স্কুল-কলেজ ও মাদ্রাসায় কোটি কোটি টাকা ব্যয়ে বিল্ডিং করে দিয়েছেন। মেহেরপুরের চাঁদবিল-কোলার মোড় থেকে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার পর্যন্ত বাইপাস সড়ক করে দিয়েছেন। এছাড়া মেহেরপুরের প্রধান প্রধান রাস্তা প্রশস্তকরণসহ সংস্কার করেছেন। বিদ্যুতের ঘাটতি পূরণ। তিনি আরো বলেন- স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরকে মুক্তিযুদ্ধ ভিত্তিক উন্নতমানের একটি পর্যাটন আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। আগামী বছরে দর্শনা-মুজিবনগর রেল লাইন স্থাপন কাজ শুরু হবে। মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ১১ তলা ভবনে উন্নীত করা হবে। নার্সিং প্রশিক্ষণ ইন্সটিটিউট করা হবে। এছাড়া আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে মেহেরপুরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল করা হবে। এ জেলায় মুজিবনগর ভিত্তিক কৃষি কলেজ করার প্রচেষ্টা চলছে। তিনি আরো বললেন- মেহেরপুরের কেউ এখন বেকার নেই। ভৈরব খনন করা হয়েছে। বর্শি নিয়ে ভৈরবে বসলে দিন হাজিরা হয়ে যায়। তিনি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশের উন্নয়ন-অগ্রগতি এবং তার আমলে মেহেরপুরের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীনের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.পল্লব ভট্টাচার্য, প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, কেন্দ্রীয় মহিলা অওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কাজি শহীদুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বশিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)