দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবি’র অভিযান

আপলোড তারিখঃ 2018-11-08 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবি’র অভিযান ছবির ক্যাপশন:
ভারতীয় শাল ও ফেন্সিডিল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাল ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার পৃথক অভিযানে এ শাল ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেক পোস্ট হতে ৭৩টি ভারতীয় উন্নতমানের শাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৯ হাজার টাকা। অপরদিকে, একইদিন দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত আমঝুপি গ্রামের গলায়দড়ি ব্রীজ নামক স্থান হতে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত শাল এবং ফেন্সিডিল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)