তিতুদহের তেঘরীতে রাস্তার উদ্বোধন করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2018-11-08 ইং
তিতুদহের তেঘরীতে রাস্তার উদ্বোধন করলেন এমপি টগর ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরী মোড় থেকে তেঘরী স্কুলপাড়া পর্যন্ত ৬শ’ মিটার রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এলজিইডি প্রকল্পের আওতায় ৩৯ লাখ ২২ হাজার ৯০৪ টাকা বাজেটের তেঘরী মোড় থেকে তেঘরী স্কুলপাড়া পর্যন্ত ৬শ’ মিটার রাস্তার প্রস্তর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য এমপি হাজী আলী আজগর টগর। তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মালিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, থানা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ফাতুরুজ্জামান মাষ্টার, সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ঝন্টু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, কৃষক লীগ সভাপতি জয়নাল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আলী, তিতুদহ ইউপি যুবলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা খালেক মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব মন্ডল, মান্নান, মোফাজ্জেল, জমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এবং লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই সোলাইমান হক ও এএসআই ছবেদ আলী। এছাড়া এমপি টগর গড়াইটুপি তজব উদ্দীনের বাড়িতে সাধু সঙ্গ গানের অনুষ্ঠানে উপস্থিত হন এবং আর্থিক অনুদান প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)