শীর্ষ মাদকব্যবসায়ী এনা নিহত : শুটারগান ও ফেন্সিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-11-07 ইং
শীর্ষ মাদকব্যবসায়ী এনা নিহত : শুটারগান ও ফেন্সিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুরের নিশ্চিতপুরে গোয়েন্দা পুলিশের সাথে মাদকব্যবসায়ীদের গুলির লড়াই মেহেরপুর অফিস: মেহেরপুরে ডিবি পুলিশ ও মাদকব্যবসায়ীদের সাথে গোলাগুলিতে চিহ্নিত এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে গোলাগুলির একপর্যায়ে এনামুল হক এনা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে ডিবি পুলিশ ও মাদকব্যবসায়ীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত এনামুল হক এলাকার শীর্ষ মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা মাদকসহ ৮টি মামলা রয়েছে। নিহত এনামুল হক এনা সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে এবং রুস্তম ডাকাতের ভাই বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। গোলাগুলিতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- এএসআই ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া ও মাসুদ হাসান। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে একদল মাদকব্যবসায়ী অবস্থান নিয়েছে। ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদকব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের মধ্যে ১০/১২ মিনিট ধরে গোলাগুলি চলে। পরে মাদকব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থলে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী এনামুল হক এনাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ইমারজেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিনি আরো জানান, নিহত এনার বিরুদ্ধে মেহেরপুর সদর থানাসহ তিন থানায় হত্যা, মাদকসহ ৮টি মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)