শোলমারীতে অগ্নিকান্ডে বাড়িসহ ৮ ছাগলের মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-11-07 ইং
শোলমারীতে অগ্নিকান্ডে বাড়িসহ ৮ ছাগলের মৃত্যু! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে এক অগ্নিকান্ডে একটি বাড়িসহ ৮টি ছাগলের মৃত্যু হয়েছে এবং ৩টি ছাগল ও ১টি গরু অগ্নিদগ্ধ হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরের দিকে শোলমারী বাঙ্গালপাড়ার ছিয়াম উদ্দীনের ছেলে আ. সেলিমের ঘরে আগুন লাগে। আগুনে ঘরটি সম্পর্ণ রূপে পুড়ে যায়। এসময় ঘরের পাশে গোয়াল ঘরে রাখা ৮টি ছাগলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ছাড়া ৩টি ছাগল ও ১টি গরু অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ইউনিট ঘটনা স্থলে পৌঁছানোর আগেই ওই বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)