রোভার স্কাউটের শতবর্ষ পালন উপলক্ষে সাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে

আপলোড তারিখঃ 2018-11-07 ইং
রোভার স্কাউটের শতবর্ষ পালন উপলক্ষে সাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের রোভারের সদস্যরা ডেস্ক রিপোর্ট: `শতবর্ষে রোভার, সুনাগরিক প্রতিদিন` শীর্ষক স্লোগানে রোভার স্কাউটের শতবর্ষ পালন উপলক্ষে ঢাকা প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে বাইসাইকেলযোগে ভ্রমণ শুরু করেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর রোভারের সদস্যরা। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, `শতবর্ষে রোভার, সুনাগরিক প্রতিদিন` শীর্ষক স্লোগানে চুয়াডাঙ্গা থেকে ৫ রোভার সদস্য ঢাকার উদ্দেশ্যে সাইকেল ভ্রমণ শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস শোভাযাত্রায় যাত্রা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পর রোভার স্কাউটের শতবর্ষ পালন উপলক্ষে ঢাকার প্রধান কার্যালয়ের উদ্দেশে তারা রওনা হয়েছেন ৬ রোভার সদস্য। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউটের সম্পাদক আবু হাসান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, ডিআরএসএল আবু নাসির। জেলা রোভার স্কাউটস্ এর সহকারি কমিশনার (আইসিটি) এমদাদ হোসেন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি শিবলু খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সিনিয়ার রোভার মেট সাব্বির হোসেন ও রোভার জাহিদ হাসান। এছাড়াও আলমডাঙ্গা, প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউট, রোভার স্কাউটস্ গ্রুপের সিনিয়র রোভার মেট, মীর ফাহিম ফয়সাল ও রোভার মেট শাওন আলী। মুন্সিগঞ্জ, নিগার সিদ্দিকী কলেজের রাভার সাকিল হোসেন ও রোভার সাকিব হোসেন অংশগ্রহন করছেন। এদিকে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস রোভারদের উৎসাহ ও দিক-নির্দেশনা দেন এবং তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন।ৎ মেহেরপুর অফিস জানিয়েছে, ‘শতবর্ষে রোভার, সুনাগরিক প্রতিদিন’ শীর্ষক শ্লোগানে মেহেরপুর থেকে ৫ রোভার সদস্য সাইকেল ভ্রমনে যাত্রা শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মোড় থেকে রোভার স্কাউটের শতবর্ষ পালন উপলক্ষে প্রধান কার্যালয়ের উদ্দ্যেশে তারা রওয়ানা হয়েছে। এসময় রোভার স্কাউটের জেলা কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফররুখ আহমেদ ওই যাত্রার উদ্বোধন করেন। সাইকেল ভ্রমনে যারা অংশ নিয়েছেন তারা হলেন- মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র অনিক হোসেন, এবিএম শরিফুজ্জামান, মেহেরপুর পৌর কলেজের জীবন হোসেন, জাহিদ আলী ও মাসুদুর রহমান। মেহেরপুর থেকে ভ্রমনকারীরা সাইকেলযোগে প্রথমে চুয়াডাঙ্গায় পৌঁছাবে এবং সেখানে চুয়াডাঙ্গা জেলা থেকে ৫ রোভার সদস্য তাদের সাথে সাইকেল ভ্রমনে যোগ দেবে। তারা সন্ধ্যার মধ্যে ঝিনাইদহে পৌঁছাবে। সেখানে আশেপাশের বিভিন্ন জেলার রোভার সদস্যরা একত্রিত হয়ে রাত্রীযাপন করবেন। এভাবে তারা ৯ নভেম্বর ঢাকার প্রধান কার্যালয়ে পৌছাবেন। দেশের প্রতিটি জেলা থেকে ৫জন রোভার সদস্য এই ভ্রমন করে ঢাকায় একত্রিত হবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)