তিতুদহের বড়শলুয়ায় যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-11-07 ইং
তিতুদহের বড়শলুয়ায় যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ বড়শলুয়া রিফিউজিপাড়ায় পারিবারিক কলহের জেরে দু’সন্তানের জনক জাহাঙ্গীর হোসেন (২০) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। গত সোমবার সকাল ৭টার দিকে বিষ খেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হলে রাতে তার মৃত্যু হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের রিফিউজিপাড়ার আনছার আলির পূত্র জাহাঙ্গীর হোসেন (২০) পারিবারিক কলহের জেরে গত সোমবার সকাল ৭টার দিকে সকলের অজান্তে বিষপান করে। পরে বিষয়টি আত্মীয় স্বজন ও স্থানীয়রা জানতে পেরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। পরে লাশ গ্রামে নিয়ে এসে গতকালই ২টার দিকে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)