ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস থানা পরিদর্শনে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানার ওসি তদন্ত লুৎফুল কবীর। এ সময় থানার একটি চৌকশ বাহিনী জেলা প্রশাসক মহোদয়কে গার্ড অব অর্নার প্রদান করেন। তিনি থানার বিভিন্ন খোঁজ খবর নেন। অস্ত্রাগার, হাজত খানা ও থানার বিভিন্ন নথিপত্র দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, ওসি (তদন্ত) লুৎফুল কবীর, থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ভূমি অফিস পরিদর্শনে গেলে তাকে ফুলের শুভেচ্ছা জানান সহকারি কমিশনার (ভূমি) সিমা শারমীন। পরে জেলা প্রশাসক মহোদয় ভূমি অফিসের কাগজ পত্রাদি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
