ঝিনাইদহে পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও মহড়া

আপলোড তারিখঃ 2018-11-07 ইং
ঝিনাইদহে পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও মহড়া ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: `চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে` এই শ্লোগানে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর থানার আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক, ওসি (অপরাশেন) মহসীন হোসেনের নেতৃত্বে থানা চত্বর থেকে মোটর সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ব্যাপারীপাড়া, আরাপপুর, কালিকাপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাস টার্মিনাল, বাইপাসসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে সদর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ওসি এমদাদুল হক জানান, মাদক সেবনকারী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঝিনাইদ জেলা পুলিশ। মাদক নিয়ন্ত্রণ করতে প্রতিদিন চালানো হচ্ছে ঝটিকা অভিযান। যার অংশ হিসেবে মোটরসাইকেল মহড়া প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)