চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ডিআইজি দিদার আহম্মেদের সফর

আপলোড তারিখঃ 2018-11-06 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ডিআইজি দিদার আহম্মেদের সফর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি দিদার আহম্মেদ (বিপিএম) চুয়াডাঙ্গা ও মেহেরপুর সফর করেছেন। গতকাল সোমবার তিনি দাপ্তরিক কাজে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সফর করেন। ডিআইজি দিদার আহম্মেদ চুয়াডাঙ্গায় পৌছালে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পুলিশের একটি চৌকশ দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহন করেন। পরে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু রাসেল, সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এদিকে, ডিআইজি খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি দিদার আহম্মেদ (বিপিএম) সংক্ষিপ্ত সফরে মেহেরপুরে আসেন। গতকাল সোমবার বিকালে ডিআইজি মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পুলিশের একটি চৌকশ দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহন করেন। পরে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)