দর্শনায় মৈত্রী ট্রেনের ধাক্কায় জাহানারা বেগমের মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-11-06 ইং
দর্শনায় মৈত্রী ট্রেনের ধাক্কায় জাহানারা বেগমের মৃত্যু! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৪) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনার রেল গেটের অদূরে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহপাড়ার ইলেকট্রিক মিস্ত্রি জামালের মা। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার জাহানারা বেগম তার ভাইয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু পথিমধ্যে দর্শনা বিজিবি ক্যাম্প ও রেল গেইটের মাঝে হিন্দুপাড়া নামক স্থানে পৌঁছালে ভারত থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে বৃদ্ধা জাহানারা বেগম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই তিনি মারা যায়। পরে বাদ আছর দর্শনা কেরুজ বাজার মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে মোবারকপাড়া সরকারি কবরস্থানে বেদনা বিধূর পরিবেশে দাফনকাজ সম্পন্ন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)