ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ট্রাক্টর ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত ইছাহাক বাঘের ছেলে ইমরান হোসেন কটা (৫৫) কার্পাসডাঙ্গা থেকে বাইসাইকেল থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা রসিকপুর গ্রামের আক্তার খাঁর মালিকানাধীন ভাইবোন পরিবহনের ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ইমরান হোসেন কটা। ইমরান হোসেন কটাকে আহত অবস্থায় মাইক্রোযোগে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমরান হোসেন কটার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন বাদি না হওয়ায় মামলা তদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
