জীবননগরে শীতের আগমনে লেপ-তোশক তৈরির ধুম!

আপলোড তারিখঃ 2018-11-06 ইং
জীবননগরে শীতের আগমনে লেপ-তোশক তৈরির ধুম! ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছুদিন ধরে শীতের আবাস শুরু হয়েছে। উপজেলার সর্বত্রই গত কয়েকদিন থেকে একটু একটু করে শীত আসতে শুরু করেছে। শীতের আগমনে এলাকায় লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার একটু আগে থেকেই শীত নামতে শুরু করেছে। আগাম শীতে লেপ-তোশকের ব্যবসায়ীরা বেজায় খুশি। উপজেলার বিভিন্ন হাট বাজার ও দোকানে ব্যবসায়ীরা বিক্রির জন্য লেপ তোশক মজুদ করে রেখেছেন। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে জীবননগরে শীত নামতে শুরু করেছে। আগাম শীতের কারণে বিক্রি বেড়ে যাওয়ায় বেজায় খুশি ধুনকর আর গরম কাপড় ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে দিনে সূর্যের আলো থাকলেও সন্ধার পর হালকা কুয়াশার চাঁদরে ঢেকে যাচ্ছে। লোকজন নিজের ও পরিবারের সদস্যদের জন্য সাধ্যমতো লেপ-তোশক সংগ্রহ করছেন। অপরদিকে, গ্রামীণ মহিলারা পুরান শাড়ি, লুঙ্গি দিয়ে কাঁথা তৈরি করে চলেছেন। তারা রং-বেরঙ্গের সুতা দিয়ে কাঁথা বুনে চলেছেন। গরম কাপড় তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে লেপ-তোশক তৈরির কারিগররা। লেপ তোশক তৈরির অগ্রিম বায়না নিচ্ছে তারা। শীত নিবারণের জন্য মোটা কাপড় তৈরি করতে দর্জির দোকানগুলোতেও ভিড় জমাচ্ছে শীতার্ত মানুষ। বিভিন্ন ধরনের শীতবস্ত্র তৈরির পাশাপাশি কোট-প্যান্ট তৈরির কাজও চলছে পুরোদমে। কথা হয় জীবননগর বাজারে লেপ তোশক কিনতে আসা মুনছুর আলীর সাথে তিনি জানান, তুলা, কাপড় ও কারিগরের মজুরি বেশি হওয়ায় দুইটার স্থলে একটা বানিয়ে নিলাম। এদিকে, খোলা বাজারে লেপ তোশক তৈরির তুলার দামও ক্রমাগত বেড়েই চলেছে। জীবননগর উপজেলার হাট বাজারের অধিকাংশ কারিগররা লেপ তোশক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন। শহরের ব্যবসায়ী স্কাইলাবের সাথে কথা বললে তিনি বলেন, হালকা শীত পড়তে না পড়তেই লেপ-তোশক কেনার জন্য সাধারণ ক্রেতারা দোকানে আসছেন এবং নিজ নিজ পছন্দ মত জিনিসপত্র ক্রয় করছেন। অনেক ক্রেতা আছে যারা দোকান থেকে তুলা কিনে লেপ-তোশক তৈরি করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)