তুচ্ছ ঘটনা : জয়রামপুরে নারীকে কুপিয়ে জখম!

আপলোড তারিখঃ 2018-11-05 ইং
তুচ্ছ ঘটনা : জয়রামপুরে নারীকে কুপিয়ে জখম! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার জয়রামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রজিফা খাতুন (৪৫) নামের এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসুয়ার কোপে আহত নারী দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর কলোনিপাড়ার নূর মোহাম্মদের স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, রজিফা খাতুনের স্বামী মাঠে নিজ জমিতে ঘাস চাষ করেছে। গতকাল রবিবার সকালে একই এলাকার মৃত. ইসা হকের ছেলে হাসিবুল রজিফাদের জমি থেকে ঘাস কেটে নিয়ে আসে। রজিফা খাতুন হাসিবুলের ঘাস কেটে আনার ঘটনা জানতে পারে। কিছুক্ষন পরে পথে রজিফা খাতুনের সাথে হাসিবুলের দেখা হলে রজিফা খাতুন ঘাস কেটে আনার কথা বল্লে দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এদিকে বাকবিতন্ডার কিছুক্ষন পর বেলা সাড়ে ১২টার দিকে হাসিবুল রজিফা খাতুনের বাড়িতে এসে একটি হাসুয়া দিয়ে রজিফা খাতুনের মাজায় কোপ দেয়। এ সময় রজিফা খাতুন গুরুত্বর আহত হলে পরিবারের সদস্যরা রজিফা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত রজিফা খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে হাসিবুলের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)