নাশকতা মামলায় কুতুবপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আটক

আপলোড তারিখঃ 2018-11-04 ইং
নাশকতা মামলায় কুতুবপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: নাশকতা প্রস্তুতির মামলায় চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আজ তাকে নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম গতকাল গভীর রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল দশমি এলাকায় অভিযান পচিালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে সাবেক কুতুবপুর ইউপি চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির নিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে আটক করে। পরে আটক নজরুল ইসলামকে নাশকতা প্রস্তুতির মামলায় আটক দেখিয়ে আজ তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)