দামুড়হুদায় টেলিমেডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান

আপলোড তারিখঃ 2018-11-04 ইং
দামুড়হুদায় টেলিমেডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ছবির ক্যাপশন:
নতিপোতা প্রতিনিধি: আধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২০১৫ সালে টেলি-মেডিসিন চিকিৎসা চালুর উদ্যোগ নিয়েছিলো সরকার। তারই অংশ হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের টেলিমেডিসিন সেবা প্রদান করে আসছে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উন্নতমানের চিকিৎসক দ্বারা চিকিৎসা নিশ্চিত করতে ২০১৫ সালের জুন মাসে টেলিমিডিসিন সেবা চালু হয়। সরকারি ছুটি ছাড়া প্রত্যেকদিন এ সেবা চালু রয়েছে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দেয়া হয়। ঢাকা, সিলেট, খুলনা, রাজশাহীসহ দেশের স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজ, সরকারি হাসপাতালসহ ১৬টি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আগত রোগীদের বিনামূল্যে টেলিমেডিসিনে চিকিৎসা সেবা দেয়া হয়। দূর-দূরন্ত থেকে আসা রোগীরা বিশেষ করে গ্রামের দরিদ্র পরিবারের সামর্থ্য নেই, ভালো ডাক্তার দেখাতে পারে-না, তারাই মূলত এ সেবা গ্রহণ করছেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা টেলিমেডিসিন সেবার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করছে। সে কারণে চিকিৎসা সেবার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এনে ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। যাতে কেউ-ই চিকিৎসা সেবার বাইরে না থাকে। টেলিমেডিসিন একটি আধুনিক চিকিৎসা সেবা পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহার করে গ্রামের প্রত্যন্ত মানুষকেও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেয়া সম্ভব। এটা নিয়ন্ত্রণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। স্বাস্থ্য ডিপার্টমেন্ট সূত্র জানা যায়, বাংলাদেশের প্রতি ৪ হাজার ২৫১ জন লোকের জন্য মাত্র একজন ডাক্তার (২০০০ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদন অনুসারে)। ফলে অনেক মানুষেরই কষ্ট করে অনেক দূরের কোনো চিকিৎসাকেন্দ্রে গিয়ে সেবা নিতে হয়। এসব বিষয বিবেচনায করে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নিয়েছে তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। রোগীদের উন্নত চিকিসা সেবা প্রদানের জন্য ইতোমধ্যে টেলিস্টেথেস্কোপ, টেলি-অপথালমোস্কোপ, টেলি স্পাইরোমিটার, টেলি-ইসিজি, টেলি-বিপিমেশিন, টেলি-পালসঅক্সিমিটার, টেলি মাইক্রোসকোপসহ আধুনিক যন্ত্রপাতি পৌঁছে দেয়া হয়েছে প্রত্যেকটি স্ব্যস্থ্য কেন্দ্রে। এসব যন্ত্রপাতি ব্যবহার করে সঠিক রোগ নির্ণয়সহ যথাযথ চিকিৎসা সেবা দিতে পারছে। ২১০টি উপজেলা কমপ্লেক্সে টেলিমেডিসিন কার্যক্রম প্রচালিত হচ্ছে বর্তমানে। আশা করি এমন এক সময় আসবে পুরো জেলার মানুষ টেলিমেডিসিন সেবার সুফল ভোগ করতে পারবেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা সূমহ- শনিবার-মেডিসিন বিভাগ সকাল ১০-১১টা শিশুবিভাগ ১১-১২টা গ্যস্ট্রোলজি বিভাগ ১-২ মনোরোগ বিভাগ, রবিবার সকাল ১০-১১টা চর্ম ও যৌনাঙ্গ বিভাগ, ১১-১২টা গাইনী বিভাগ, ১২-১ ইউরোলজি বিভাগ, ১-২ অর্থহপেটিক্র বিভাগ, সোমবার সকাল ১০-১২ পর্যন্ত কার্ডিওলোজী বিভাগ,১২-২টা পযর্ন্ত চর্ম ও যৌনরোগ বিভাগ, মঙ্গলবার সকাল ১০- ২টা পযন্ত ডেন্টাল বিভাগ,বধুবার সকাল ১০-১১ টা ইউরোলজী বিভাগ,১১-০২ পযর্ন্ত মেডিসিন বিভাগ ও অর্থপ্যাডিক বিভাগ ও বৃস্পতিবার সকাল ১০ -০২ টা পর্যন্ত ডায়াবেটিক ও নাক, কান, গলা বিভাগ। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা.আবু হেনা মুহাম্মদ জামালের আন্তরিক প্রচেষ্টা টেলিমেডিসিন সেবা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। রোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে টেলিমেডিসিন মাধ্যমে বিশেষজ্ঞ চিকিসেক দ্বারা সেবা নিন, তারপর রোগের উপসম না হলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি পরার্মশ নিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)