ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলায় ৩ জন বিএনপি নেতা ও ৩ জন মাদকব্যবসায়ীকে আটক করেছে। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নির্দেশে এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ সোনাতনপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে বিএনপি নেতা ছের আলী, পারকুলা গ্রামের দুলাল ম-লের ছেলে হাসিবুল ইসলাম, বলরামপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমানকে নাশকতার মামলায় আটক করা হয়েছে। এছাড়া ভোগাইল বগাদি গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মাদকব্যবসায়ী সাইফুল, শালিকা গ্রামের খবির উদ্দিনের ছেলে মাদকব্যবসায়ী কোরবান আলী ও জেহালার শ্রীমতি পূর্ণ রানীর মেয়ে মাদকব্যবসায়ী শ্রীমতি আরতি রানীকে ২০ লিটার চুলাই মদসহ গ্রেফতার করে। গতকাল তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।
