চুয়াডাঙ্গায় সাতগাড়ীর খালিদ আটক

আপলোড তারিখঃ 2018-11-03 ইং
চুয়াডাঙ্গায় সাতগাড়ীর খালিদ আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: এক যুবককে মারধর করার অভিযোগে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাতগাড়ী’র খালিদ ম-লকে (২৬) আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের জেমিনি-১ টিম। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শহরের সাতগাড়ী মোড় থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আহত যুবক একই এলাকার সাইফুল্লাহ খালিদ মাটি বাদী হয়ে আটক খালিদসহ ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে। আটক খালিদকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল্লাহ খালিদ মাটি নামে এক যুবক গতকাল সন্ধ্যার পর এতিমখানা পাড়ার দিকে গেলে খালিদসহ আরো কয়েকজন মিলে তাকে বেদম মারধর করে। আহত ওই যুবক একই এলাকার আইতুল্লাহ খমিনির ছেলে সাইফুল্লাহ খালিদ মাটি। এই ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সাদা পোশাকের জেমিনি-১ টিম গতকাল রাত ৯টার দিকে সাতগাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার বিষারত ম-লের ছেলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খালিদ ম-লকে আটক করে। পরে আটককৃত আসামীকে থানা হেফাজতে নিলে আহত ওই যুবক সাইফুল্লাহ খালিদ মাটি বাদি হয়ে আটক খালিদসহ মোট ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। আজ আটক খালিদকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)